| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৯:০৬:০৪:অপরাহ্ন  |  ৮৫৮৩৫৭ বার পঠিত
ঝিনাইদহে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ জেলা বিএনপির নেতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ সময় জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাশেদ মাজমাদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি-আদর্শ মেনে বিএনপির রাজনীতির সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।

যোগদানের সময় জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ মজিদ, সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কালাম আজাদ পান্নু, সহসভাপতি এনামুল কবির মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগদানের সময় রাশেদ মাজমাদারের সঙ্গে জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন বলেও জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

রাশেদ মাজমাদার জানান, তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতি করেছেন। আওয়ামী সরকার পতনের আগে থেকেই তিনি নিষ্ক্রিয় ছিলেন। এখন থেকে দলীয় নীতি-আদর্শ মেনে বিএনপির রাজনীতি করতে চান। আসন্ন নির্বাচনে তাঁর সমর্থকরা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪