স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১১:৩০ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন, বেগম খালেদা জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিক মাহমুদ।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হাসান রানু। অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, ২৪ জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বগুড়া প্রেসক্লাবের সদস্য এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ। এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহীম, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, জহুরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য এড, পলাশ খন্দকার ও মনজু রহমান।
প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন সায়ন্তিকা আরাবী, দ্বিতীয় হয়েছেন মোছা. হুযাইলা রহমান এবং তৃতীয় হয়েছেন শাজনীন আশরাফ অনন্তী। কবিতা আবৃত্তিতে বিচারক হিসেবে ছিলেন শাজাহান রিপন, পলাশ খন্দকার ও মনজু রহমান।
গল্প বলা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মীর সাজ্জাদ আলী সন্তোষ, মহসিন আলী রাজু ও এইচ আলিম। গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আরিশা, দ্বিতীয় হয়েছেন তাইয়িবা সাফা এবং তৃতীয় হয়েছেন সিমিন আলম আরশী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নির্বাহী সদস্য মোক্তার শেখ, আসাফ উদ্দৌলা ডিউক, আমিনুর ইসলাম কোয়েল, শাহ মেহেদী হাসান লিটন, মীর্জা আহসান হাবিব দুলাল, সানাউল হক শুভ, রায়হান রানা, রাজিবুল ইসলাম রাফু, আইনুল ইসলাম, সুব্রত, ইসা খাঁ প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অর্ধশত শিশুরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী সকল শিশুকে অংশগ্রহণের জন্য বই পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ীদেরকে সনদপত্র প্রদান করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন