বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সদস্যদের স্মরণে তাঁদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকাল ১০ টায় বগুড়া শহরের নামাজগড় এলাকায় কবরস্থানে তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অংশ নেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দোয়া মাহফিলে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ শওকত রশীদ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, উপ-শহর ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম এবং টি.আই (এডমিন) সালেকুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন, শহীদ পরিবার রাজশাহী বিভাগের চেয়ারম্যান ও বগুড়া শহীদ পরিবারের সদস্য উজ্জ্বল হোসেন জুবায়েল, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান ও মাতা রোকেয়া বেগম, শহীদ শিমুলের পিতা মজিবুর রহমান ও তাঁর সন্তান মোঃ সোয়াইব হোসাইন, শহীদ সিয়াম শুভ’র মাতা শাপলা খাতুনসহ শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শাহাদাত হোসেন।
রিপোর্টার্স২৪/এসএন