| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কানের দুল ছিনিয়ে নিতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:১৬:২৯:অপরাহ্ন  |  ৮৯৮০৬১ বার পঠিত
বগুড়ায় কানের দুল ছিনিয়ে নিতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আনেছা বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তাঁর কানের সোনার দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনেছা বিবি ওই গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনেছা বিবি দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর একমাত্র ছেলে আমজাদ হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত। ঘটনার দিন বিকেলে দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে যায় তারা। নিহতের কানে ও নাকে রক্তের দাগ পাওয়া গেছে।

একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নিয়মিতভাবে আনেছা বিবির খোঁজখবর নিতেন এবং প্রয়োজনীয় বাজার-হাট করে দিতেন। তিনি জানান, বিকেলে আনেছা বিবির খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দিকে এগোতে গিয়ে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি আনেছা বিবিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনেছা বিবিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪