| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়িসহ ৬ ডাকাত সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২০:২১:৫০:অপরাহ্ন  |  ৮৬৯৯১১ বার পঠিত
ভাঙ্গায় দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়িসহ ৬ ডাকাত সদস্য আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

গণমাধ্যমকে ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এসআই মশিউর রহমান, এসআই আসাদ ও এসআই মোশাররফ হোসেনসহ রাত্রীকালীন কিলো-৭ ডিউটিতে এসআই পরেশ বাগচীর নেতৃত্বে পুলিশ ফোর্স একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা সলিলদা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।

এর পর ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের হাতে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিকআপ গাড়িসহ ৬ ডাকাত আটক হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। ভাঙ্গা থানার এফআইআর নং-২৭, তারিখ ২৪ জানুয়ারি ১৮৬০ অনুযায়ী এ ৬ ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪