| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২২:৩৩:৫৫:অপরাহ্ন  |  ৮৯৬৬৭৬ বার পঠিত
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে অস্ত্র কেনা–বেচা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০)কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন সহযোগী হলেন, সাইদুল (৩৪), পিতা মৃত সাদেক আলী, আব্দুল জব্বার (৪৩), পিতা মৃত নূর উদ্দিন এবং ইউনুস বাঁধন (২০), পিতা নাজমুল হক। তারা সবাই সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার বাসিন্দা।

শনিবার (২৪ জানুয়ারি)  বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান,অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি। এলাকায় তিনি বিভিন্ন ঘটনায় আলোচিত ও সমালোচিত। এর আগে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলা  করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনার পর সমালোচনার মুখে দল থেকে তাকে বহিষ্কার করা হলেও পরে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪