| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২২:৪৮:৫৪:অপরাহ্ন  |  ৮৮৩৫০০ বার পঠিত
বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
ছবির ক্যাপশন: শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে।

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক  প্রতিষ্ঠান।

শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা  ৬  টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে। 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান,দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। 

বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ  এজেন্ট। 

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪