| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে জনগণ চাঁদাবাজদের লালকার্ড দেখাতে প্রস্তুত: সিরাজুল মামুন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২৩:৫৯:৩৫:অপরাহ্ন  |  ৮৮৪৫৫১ বার পঠিত
নির্বাচনে জনগণ চাঁদাবাজদের লালকার্ড দেখাতে প্রস্তুত: সিরাজুল মামুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপিসহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, সাধারণ মানুষ এবার ব্যলটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সাধারণ ভোটাররা দীর্ঘদিনের শোষণ থেকে মুক্তি চায়। নির্বাচনের দিন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চাঁদাবাজ, সন্ত্রাসী সহ সব অপশক্তিকে ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বিদায় করবে। এবং সমাজ সংস্কারে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এবং আসন্ন নির্বাচনে চাঁদাবাজমুক্ত শহর গড়তে তাদের সক্রিয় হওয়ার আহ্বান করেন তিনি।

সিরাজুল মামুন বলেন, ইসলামে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব কেবল পুরুষের নয়, বরং নারী-পুরুষ উভয়ের ওপর সমানভাবে অর্পিত হয়েছে। নারীরা সচেতন হলে সমাজ থেকে অন্যায় দূর করা সহজ হয়। নারীদেরকে সবার আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশিকে ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দিতে এবং একটি শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে সৎ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান করেন এই প্রার্থী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দিন আহমাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন, জামায়াতের মহানগর জয়েন্ট সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, প্রমুখ৷ 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪