| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী সভাকে সামনে রেখে পলোগ্রাউন্ডে সিএমপির নিরাপত্তা তদারকি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০১:৩৫:৫৩:পূর্বাহ্ন  |  ৯০১৬৪৮ বার পঠিত
নির্বাচনী সভাকে সামনে রেখে পলোগ্রাউন্ডে সিএমপির নিরাপত্তা তদারকি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় তিনি সভাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা কার্যক্রমের বাস্তবতা যাচাই করেন।

এসময় সিএমপি কমিশনার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সভাস্থল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

সিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে।

এসময় সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪