নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নিজ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পলাশ উপজেলা কাঠালিয়া ও আমদিয়া ইউনিয়নের চাঁনগাও, তেতুলিয়া, ভোইয়ুম প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারে অংশ নেন।
এ সময় তিনি বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও নির্বাচনী সমর্থন ও সহযোগিতা চান।
প্রচারণা অনুষ্ঠানে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুব আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি