| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:২৭:১৯:অপরাহ্ন  |  ৮৫০৬২৭ বার পঠিত
বাগেরহাটে  জাতীয় পার্টির  সভাপতির বিএনপিতে যোগদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শতাধিক নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তালুকদার আক্তার ফারুককে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদান করে তালুকদার আক্তার ফারুক সাংবাদিকদের বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বিএনপিতে যোগদান করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই কাজ করতে চাই।”

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,

“যারা আমাদের দলের গঠনতন্ত্র ও আদর্শ মেনে বিএনপিতে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। নতুন নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে চাই এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে চাই।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪