| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনায় জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টা, যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:৩৩:৪২:অপরাহ্ন  |  ৮৬৪২৬১ বার পঠিত
বরগুনায় জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টা, যুবক আটক

জেলা প্রতিনিধি, বরগুনা: বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ। ২৫ জানুয়ারি, রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলা করতে আসা ব্যক্তির হাতে থাকা দেশীয় অস্ত্রের (সেলাই রেঞ্জ) আঘাতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম। তিনি বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টা থেকে এক ব্যক্তি অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসকের কথা জানতে চাইছিল। সকাল ১০টায় যখন অফিসকক্ষ খোলার পর সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের ভেতরে ঢুকে পড়ে। এরপর দৌড়ে গিয়ে জেলা প্রশাসকের অফিসকক্ষে প্রবেশ করে। পরবর্তীতে আমি তাকে ধরে জিজ্ঞাসা করার সময় তার কোমরে একটি টিউবওয়েল খোলার রেঞ্চ দেখতে পাই। পরে আমি সেটি তার কোমর থেকে নিতে গেলে সে আমার হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আমার ওপর আঘাত করে। পরে সবার সহযোগিতায় আমরা তাকে ধরে ফেলি। পুলিশকে জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ইব্রাহিম বরগুনা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। পুলিশ আরও জানায়, আটককৃত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস জানান, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪