| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল : মুফতি মনির কাসেমী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:৫২:৪১:অপরাহ্ন  |  ৮৭৪৯৬৫ বার পঠিত
বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল : মুফতি মনির কাসেমী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “একমাত্র দল, যারা ক্ষমতায় যাওয়ার উপযুক্ত—সেই বাংলাদেশের গণতান্ত্রিক দলের নাম বিএনপি। সেই বিএনপি ঘোষণা দিয়েছে, এই রাষ্ট্রের সকল কার্যক্রম সম্পাদিত হবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে। এই ঘোষণা আর কেউ দেয়নি। স্বতন্ত্র দলই হোক, ধর্মীয়-বেধর্মীয় বা অগণতান্ত্রিক দলই হোক—ক্ষমতায় যেতে পারে এমন কোনো দল এই ঘোষণা দেয়নি। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল বিএনপি।”

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তাহলে আগামী ১২ তারিখে এই আসনে সিল মারতে হবে খেজুর গাছ মার্কায়। একটি বিপ্লব হবে, যে বিপ্লবে আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে। আর গত ১৭ বছরের জুলুম-নির্যাতন আবারও আমাদের ওপর চেপে আসতে দেওয়া যাবে না। তাই ১২ তারিখ সিল মারতে হবে খেজুর গাছ মার্কায়। খেজুর গাছে সিল মারলে যোগ হবে ধানের শীষে। আর ধানের শীষে নির্বাচিত হলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কাসেমী বলেন, “আপনারাই হলেন মালিক। আপনারা বাগান সাজিয়েছেন, সুতরাং এই বাগান ছেড়ে যাবেন কোথায়? অযথা এদিক-সেদিক না ঘুরে বাগানের ভেতরে থাকুন। বাগানের ভেতরে থাকলে ফুল থাকে, ফুল বাগান থেকে বের হলে পচে যায়। আপনারা নিজেদের ফুল সাজিয়ে রাখুন, আমরা আপনাদের ঘ্রাণ নেব।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪