| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৬:১০:৩০:অপরাহ্ন  |  ৮৬৪৫৬৬ বার পঠিত
বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা প্রতিনিধি: বিএনপি সরকার গঠন করলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ হবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন। ব্যবসায়ীরা যখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, তখনই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিএনপি সবসময়ই একটি ব্যবসাবান্ধব দল। এ দেশের ব্যবসা-বাণিজ্য যেন সঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে দাগনভূঞা বাজারে গণসংযোগকালে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বিএনপি সবসময়ই ব্যবসা ও ব্যবসায়ীবান্ধব। ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিএনপি অতীতেও কাজ করেছে। আগামীতে সরকার গঠন করলে তখনও ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করে যাবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, বিএনপি সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেবে।

গণসংযোগকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪