| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’তে পরিণত হয়েছিল: জামায়াত নেতা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৬:২২:১৭:অপরাহ্ন  |  ৮৪৮২১৪ বার পঠিত
ডাকসু ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’তে পরিণত হয়েছিল: জামায়াত নেতা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বরগুনা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। তিনি দাবি করেন, ডাকসু একসময় ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’তে পরিণত হয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় শামীম আহসান বলেন, ডাকসু নির্বাচনের পরে আমরা দেখেছি যে ডাকসু, যা মাদকের আড্ডা ছিল, যা বেশ্যাখানা ছিল, তা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তিনি আরও দাবি করেন, এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।

নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালের নাজাতের লক্ষ্যে রাজনীতি করে। আগামী নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ব্যাখ্যা দিলেন জামায়াত নেতা

ডাকসু নিয়ে দেওয়া বক্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মো. শামীম আহসান সংবাদমাধ্যমকে বলেন, আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল। ইসলামী ছাত্রশিবির সেই সমস্যাগুলোর সমাধান করেছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪