| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় নিরাপদ প্যাকেটজাত খাবার ও কোমল পানীয় বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৭:৫৪:১৪:অপরাহ্ন  |  ৮৪৫৫৯৪ বার পঠিত
নওগাঁয় নিরাপদ প্যাকেটজাত খাবার ও কোমল পানীয় বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশে জনস্বাস্থ্য রক্ষায় ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) সম্পর্কিত আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক এডভোকেসি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ নিরাপদ খাদ্য অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রমানিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সহকারি অধ্যাপক জাকিরুল ইসলাম, সাংবাদিক ও সমাজসেবী আবু রেজা, প্রভাষক মামুনুর রশিদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ অফিস সহকারি মো. বাবু সহ প্রমুখ।

সভায় জানানো হয়, অতিরিক্ত চিনি, লবণ এবং ট্রান্সফ্যাট গ্রহণ মানুষের মধ্যে অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ। দেশের ক্রমবর্ধমান অসংক্রামক রোগ মোকাবেলা এবং ভোক্তাদের স্বার্থ ও তথ্যের অধিকার রক্ষার জন্য জরুরিভাবে প্যাকেজজাত খাবারের উপর চিনি, লবণ ও ট্রান্সফ্যাট সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন। বিশ্বব্যাপী ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) ব্যবস্থা চালু করার মাধ্যমে চিনি, লবণ ও ট্রান্সফ্যাট সংক্রান্ত সতর্কতা নিশ্চিত করা হচ্ছে। সরকারের উচিত বাংলাদেশে এ ধরনের স্বাস্থ্য সতর্কতা দ্রুত কার্যকর করা।

বাংলাদেশে প্রায় ৭০% মৃত্যুর জন্য বর্তমানে অসংক্রামক রোগ দায়ী। এ সকল অসংক্রমক রোগের প্রধান কারণ চিনি, লবণ এবং চর্বিযুক্ত অস্বাস্থ্যকর খাবার। মোট জনসংখ্যার ৯৭% প্রতি সপ্তাহে প্যাকেটজাত খাবার গ্রহণ করে। পুষ্টি সম্পর্কিত তথ্যের অভাবে জনগণ গুরুতর স্বাস্থ্য ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতি বছর প্রায় ৬.৪ মিলিয়ন মানুষ চিকিৎসা করতে গিয়ে দারিদ্র্যের মধ্যে পতিত হচ্ছে। তাই দ্রুত ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) এর মাধ্যমে প্যাকেটজাত খাবারের উপর চিনি, লবণ ও ট্রান্সফ্যাট সংক্রান্ত সতর্কতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অস্বাস্থ্যকর খাবার গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪