| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৭:৫৬:৩৯:অপরাহ্ন  |  ৮৮৮৮৪৪ বার পঠিত
চরভদ্রাসনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও স্মরণসভা ২৪ জানুয়ারি রাত ৮টায় চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক মোড়ের বেপারি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা কবিরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর কবির বেপারী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং “আমরা বিএনপি পরিবার” এর উপদেষ্টা।

সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এ.কে.এম কিবরিয়া স্বপন, সদস্য সচিব, জাতীয়তাবাদী দল, ফরিদপুর। এছাড়াও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপির প্রস্তুত কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সদরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলার সাধারণ ভোটারগণও সভায় অংশ নেন।

বক্তারা স্মরণসভায় বলেন, শহীদ জিয়ার আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবুও তিনি তার নীতি, আদর্শ এবং দেশের মানুষকে ছেড়ে যাননি।

তাই বক্তারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান, ধানের শীষের প্রতি সমর্থন দিয়ে জাতীয় নেতা বাবুলকে বিজয়ী করুন। ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। ফরিদপুর-৪, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের উন্নয়ন নিশ্চিত করতে সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে এবং বাড়ি-বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চাইতে বলা হয়।

সভা শেষে ফরিদপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪