| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া ও কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগ

জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মানহানির মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৯:২৪:১৮:অপরাহ্ন  |  ৮৭০৫৫০ বার পঠিত
জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মানহানির মামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি করেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলীম। আদালতের বিচারক মখলেসুর রহমান অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল আলীম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রকাশ্যে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এসব বক্তব্য জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন করেছে এবং বিএনপিসহ সংশ্লিষ্ট সকলের মানহানি হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতেই আদালতের আশ্রয় নেওয়া হয়েছে। আইন অনুযায়ী আমির হামজার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪