| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধসে দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৯:৩৭:৪৬:অপরাহ্ন  |  ৮৮৪৬৯০ বার পঠিত
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধসে দুই শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি আস্থায়ী বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছেন।

রোববার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে চার শিশু বেসিনের ওপর উঠে খেলা করার সময় হঠাৎ বেসিনটি ধসে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর নাম-পরিচয় হলো: ফরিদুল ইসলামের ছেলে রায়হান (চর শৈলাবাড়ি, খোকশাবাড়ি ইউনিয়ন)ও সজিব সেখের মেয়ে সুমি (চর শৈলাবাড়ি)

আহত শিশুদের নাম-পরিচয়: মেনহাজের ছেলে আবির ও সামিদুলের মেয়ে সানজিদা (উভয়ই একই গ্রামের)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত বেসিনে উঠে চার শিশু খেলা করছিল। তখনই বেসিনটি ধসে পড়ে তাদের ওপর চাপা পড়ে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শিমুল তালুকদার বলেন, চার শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে দু’জন মৃত ছিল। স্বজনেরা মরদেহ নিয়ে গেছে। বাকি দু’জনের চিকিৎসা চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪