নাটোর প্রতিনিধি: নাটোরে দশদলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী। রবিবার সকাল তেবাড়িয়া হাট এলাকায় তার ধারাবাহিক প্রচারণার চতুর্থ দিন অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে অধ্যাপক ইউনুস আলী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। জনগণের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই তার মূল বক্তব্য ছিল।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেক হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক জিয়াউল হক জিয়া, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল ও নাটোর-আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রভাষক আলী আল মাসুদ মিলন জানান, আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি