| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০০:২৩:৩০:পূর্বাহ্ন  |  ৮৫৭৪৮৭ বার পঠিত
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো উপস্থিত হতে পারিনি। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

নারায়ণগঞ্জ-৩ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। জামায়াতের প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার না করায় এর আগে জোটের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪