| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জামায়াতের মহিলাদের প্রচারণায় সংঘর্ষ, আহত ৪

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৮:৩০:৩৪:অপরাহ্ন  |  ১৫৬০১৮৫ বার পঠিত
লক্ষ্মীপুরে জামায়াতের মহিলাদের প্রচারণায় সংঘর্ষ, আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বিএনপির বাধাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় ৪ জন আহত হয়েছেন। 

‎রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

‎এই ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি মো. তারেক। এছাড়াও আহত হয়েছেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাইনুদ্দিন, জামায়াত কর্মী আবু তৈয়ব, জুয়েল হোসেন, রিয়াদ হোসেনসহ কয়েকজন। তাদেরকে স্থানীয় পোদ্দার বাজারে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। 

‎স্থানীয় জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক বলেন, লক্ষ্মীপুর-২ আসনে এমপি প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লার পক্ষে পোদ্দার বাজারের পাশে একটি বাড়িতে মহিলা কর্মীরা প্রচারণায় গেলে স্থানীয় বিএনপির লোকজন তাতে বাধা প্রদান করে গালমন্দ করে। এই ঘটনায় ইউনিয়ন জামায়াতের আমীর তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্ব তাদের ওপর হামলা করে। এতে আমাদের চার-পাঁচ জন নেতাকর্মী আহত হন।

‎ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান বলেন, এখানে মারামারি তেমন কোনো ঘটনা ঘটেনি। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে।

‎চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের জন্য পোদ্দার বাজার পুলিশ পাড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষ থেকে আমরা অভিযোগ পাইনি।

‎এই ঘটনার পর জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪