| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১০:৩২:১৪:পূর্বাহ্ন  |  ৮৭৯৬৫৮ বার পঠিত
গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩

বরিশাল প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্প। এ অভিযানে এক মাদক ব্যবসায়ী, তার স্ত্রী এবং এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ৬২ ইবি ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হক এর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসি চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মো. হোসেন ঢালী (৩৩)-কে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুইটি দা, দুইটি চাপাতি, তিনটি চাকু/ছুরি, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. জুয়েল হাওলাদার কালা বকসি চর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপর আটক মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়রা এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪