| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান কপিল কৃষ্ণ মন্ডলের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১১:৩৬:৪৬:পূর্বাহ্ন  |  ৮৪৬৫১৮ বার পঠিত
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান কপিল কৃষ্ণ মন্ডলের

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থীর আঞ্চলিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার ৪ নম্বর কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ একটি নতুন সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক সময়ে দেশবাসীর সামনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনাব তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রেখে ধানের শীষে ভোট দিয়ে মোল্লাহাটবাসী প্রমাণ করে দেবে তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ।

বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ হাফিজুর রহমান। তিনি দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিযোগিতায় জনগণের সমর্থন নিয়েই বিএনপি বিজয়ী হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। তিনি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের ভোটই রাষ্ট্রীয় ক্ষমতার একমাত্র বৈধ ভিত্তি। সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন গাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমডি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম রাসেল এবং গাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সর্দার সোহেল রানা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরদার, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি জাহিদ মোল্লা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা, সাবেক ছাত্রনেতা মোল্লা দেলোয়ার হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম সজলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠেন এবং নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪