| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে গৃহবধূর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১১:৪৮:২২:পূর্বাহ্ন  |  ৮৬১০৪৮ বার পঠিত
ফরিদপুরে গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: জেলার সালথায় হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিরা মনি উপজেলার ওই ইউনিয়নের বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী চুন্নু পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪