| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের নিচে ঝাঁপিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৪:১৯:২১:অপরাহ্ন  |  ৮৭১১৯৭ বার পঠিত
ট্রেনের নিচে ঝাঁপিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মৃতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে দুই সন্তানের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪