| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় গেলে ধাপে ধাপে দেশকে গড়ে তোলা হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:০৩:৪৪:অপরাহ্ন  |  ৮৭৯৯১৭ বার পঠিত
ক্ষমতায় গেলে ধাপে ধাপে দেশকে গড়ে তোলা হবে: তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং পরিকল্পিতভাবে সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে; রাতারাতি কোনো পরিবর্তন হবে না।

রবিবার (২৫ জানুয়ারি) কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গৃহিণীদের মাসিক সহায়তা দেওয়া হবে এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে। বছরে অন্তত একটি ফসলের জন্য এসব উপকরণ বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করা হবে, যাতে বন্যা ও জলাবদ্ধতা কমে। তরুণদের কর্মসংস্থানের জন্য ইপিজেড সম্প্রসারণ, প্রবাসীদের দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠানো এবং গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১০টায় তারেক রহমান মঞ্চে ওঠলে সমাবেশস্থল স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪