| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১০:০২:৩৪:পূর্বাহ্ন  |  ১৫৫৮৯৮৫ বার পঠিত
নোয়াখালীতে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার জেলার সদর উপজেলার নেয়াজপুরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আজ সোমবার সকালে আটক করে সুধারাম থানা পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

আটক ওই যুবকের নাম মো. সুজন (২৭)। তিনি দুই সন্তানের জনক। শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সুজনকে আজ সকালে স্কুলের একটি কক্ষে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আজ সকালে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর অভিভাবক তাঁকে ফোন করেন। ওই অভিভাবক তাঁকে ধর্ষণের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও বলেন, অভিযুক্ত সুজন এর আগেও একাধিক স্কুলছাত্রীকে নানা ভাবে উত্ত্যক্ত করতো। সেই মুলত টার্গেট করে এই কাজে লিপ্ত হত।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, বিকেলে স্কুল ছুটির পর মেয়েকে বাড়ি ফিরতে না দেখে তিনি স্কুলের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তিনি দেখেন স্কুলে যাওয়ার পথের একটি বাড়ির সামনে লোকজনের জটলা। তখন সেখানে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম  বলেন, স্কুলছাত্রীর বক্তব্য অনুযায়ী সে ধর্ষণের শিকার হয়েছে। ‌অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪