| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়: জামায়াতে আমীর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৬:৩২:১৫:অপরাহ্ন  |  ৮৬৯০০৮ বার পঠিত
বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়: জামায়াতে আমীর

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম বলেছেন, “বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়, পরিবর্তনের সময় এসেছে। জনগণ ন্যায় ও আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।”

সোমবার( ২৬ জানুয়ারি) ১১ টায় কুষ্টিয়া শহীদ আবরার স্টেডিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনচেতা তরুণদের প্রতীক। ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়াই ছিল তার অপরাধ। তিনি বলেন, “যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদের উপরই এই দেশে নির্যাতন নেমে আসে।”

বক্তব্যে তিনি কুষ্টিয়া অঞ্চলের সমস্যা, বিশেষ করে নদী সংস্কার, অবৈধ দখল, রাইস মিল মালিকদের ওপর চাঁদাবাজি, এবং বন্ধ থাকা স্থানীয় চিনিকলের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে দায়িত্ব পাওয়া গেলে নদী রক্ষা, সিন্ডিকেট ভাঙা ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জামায়াতে ইসলামী আমীর আরও বলেন, “নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে মানুষ বাঁচবে। আমরা জনগণের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষায় আন্দোলন চালিয়ে যাব।”

জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন,  

গনতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জামায়াতের কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির  ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি  জাহাঙ্গীর আলম সহ সমাবেশে জেলা জামায়াতসহ বিভিন্ন স্তরের নেতাদেরও উপস্থিতি ছিল। তারা উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার শপথ পুনর্ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪