| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়ায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৬:৪৮:৪৭:অপরাহ্ন  |  ৮৬৪৮২৩ বার পঠিত
পটিয়ায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু নিজ বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করে সেনাবাহিনী।

পরবর্তীতে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনী উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসহ আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪