| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর পৌরসভা পর্যায়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১১:৩৭:৪০:পূর্বাহ্ন  |  ১৬০৫৮৭১ বার পঠিত
শেরপুর পৌরসভা পর্যায়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্য মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবছরে শেরপুর পৌরসভা পর্যায়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শেরপুর পৌরসভার হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। ওই সময় তিনি বলেন, সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য হলো সমাজের হতদরিদ্র পরিবারের নারীর গর্ভাবস্থা থেকে শুরু করে শিশুর ৩ বছর বয়স পর্যন্ত পুষ্টি নিশ্চিত করা। ওই সময় তিনি মাঠ পর্যায়ে প্রকল্পের সমস্যাগুলো জেনে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর। ওই সময় আরও বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা ভাতা প্রদান পদ্ধতির প্রচারণা বৃদ্ধি, আবেদনের ভোগান্তি কমানো, প্রকৃত দরিদ্র সুবিধাভোগী নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়া সহজীকরণে কার্যকর পদ্ধতি বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মশালায় জানানো হয়, বর্তমানে জেলায় প্রায় ৩৫ হাজার গর্ভবতী মা ও শিশু ভাতার আওতায় রয়েছেন। এছাড়া জেলার ৫২টি ইউনিয়ন ও পৌরসভায় প্রতি মাসে নতুন করে প্রায় ৮শ জন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

কর্মশালায় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভাতাভোগী এবং ভাতা বিতরণের সঙ্গে যুক্ত ব্যাংক এশিয়া ও বিকাশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪