| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আচরণবিধির বিষয়ে রাজনৈতিক দলগুলো আগের চেয়ে বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৮:৪৬:৩২:অপরাহ্ন  |  ৮৪২৪৮৯ বার পঠিত
আচরণবিধির বিষয়ে রাজনৈতিক দলগুলো আগের চেয়ে বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

লক্ষ্মীপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে, এবার আমাদের হাতে আইন-কানুন ও অস্ত্র-গোলাবারুদ রয়েছে—তাহলে আমরা কি পারবো না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে? ইনশাল্লাহ পারবো এবং খুব সুন্দরভাবে পারবো। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো যেন বড় আকার ধারণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সুষ্ঠু ভোটের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী রিয়েল টাইম মনিটরিং করছে।

গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন, কে জীবিত আছেন—তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে।

পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফিকেশন করে ভোট প্রদান করতে হবে। নাহলে সে ভোট গণনায় আসবে না। এটি একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটালিয়নের সিইও মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন, স্থানীয় সরকার উপপরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪