| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২১:২০:৫৫:অপরাহ্ন  |  ৮৭৪৭০০ বার পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার(২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে আরিফ মাহমুদ নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আরিফ মাহমুদের মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আরিফ মাহমুদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। এ সময় তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়। 

আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪