| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতার ৫৪ বছরে সামাজিক সুবিচার নেই: ডা. ফখরুদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২৩:০৮:৩৪:অপরাহ্ন  |  ৮৭৭৫৬৯ বার পঠিত
স্বাধীনতার ৫৪ বছরে সামাজিক সুবিচার নেই: ডা. ফখরুদ্দিন

দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি: ফেনী-৩ আসনের জামায়েতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা সামাজিক সুবিচার নিশ্চিত করতে পারিনি। অতীতে মানুষ ক্ষমতায় এসে মানুষের ঘুম হারাম করে দিয়েছে, এখন অনেকে ক্ষমতায় না এসেই সন্ত্রাসী, চাদাবাজি দিয়ে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।  

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এসব কথা বলেন তিনি।

কর্মসূচির শুরু হয় সকাল ৮টায় চৌধুরী আনি বাড়ি এলাকার আমু ভূঞা বাজারে গণসংযোগের মাধ্যমে। পরে ১নং ওয়ার্ড প্রতাপপুর, ২নং ওয়ার্ড দিঘীর পাড়, ৩নং ওয়ার্ড মৌলভীবাজার, ৭নং ওয়ার্ড বৈরাগীর হাটসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ করা হয়।

বেলা ১১টায় দিঘীর পাড় এলাকায় মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। বিকেলে ৮নং ওয়ার্ড বাবুলের দোকান এলাকায় এবং ৪টায় ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সর্বশেষ সন্ধ্যা ৬টায় গজারিয়া বাজারে গণসংযোগ ও বিশাল পথসভার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে ভোটের মাধ্যমে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের আহ্বান জানান।

দিনব্যাপী এ প্রচারণায় অংশ নিয়েছেন দাগনভুইয়া উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন,  বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, কামাল হোসেন, ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আমীর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪