| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমেরিকাও জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার চায় : ডা. সুলতান আহমেদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২৩:১৯:৫৪:অপরাহ্ন  |  ৮৬৩৭৪৬ বার পঠিত
আমেরিকাও জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার চায় : ডা. সুলতান আহমেদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বরগুনা (জেলা প্রতিনিধি): বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেছেন, পৃথিবীর কোনো দেশে আমেরিকা ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠন করতে চায় না। কিন্তু এবার আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামীকে নির্ভর করে এগিয়ে যাচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. সুলতান আহমেদ বলেন, আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি; তাহলে দেশের ক্ষতি, জাতির ক্ষতি, আপনার ক্ষতি, আমার ক্ষতি।

তিনি বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হয়ে থাকবে। এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। দেশবাসী শুধু নয়, দুনিয়াবাসীও এই নির্বাচনকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়।

তিনি আরও বলেন, শুধু গত ১৫-১৮ বছর নয়, এর আগে ২-৪টি নির্বাচন ছাড়া সব নির্বাচনই ছিল ভাঁওতাবাজির নির্বাচন। গণতন্ত্রের নামে প্রতারণা, লাঠিয়াল বাহিনীর দৌরাত্ম্য, কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল, মারামারি-হানাহানির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হয়। তাই এবারের নির্বাচন সুন্দর হলে পৃথিবী দেখবে যে, বাংলাদেশের মানুষও সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।

ডা. সুলতান আহমেদ বলেন, বহির্বিশ্বও চায় এবার জামায়াতে ইসলামী নেতৃত্বে এ দেশে সরকার কায়েম হোক। যারা বিচক্ষণ, সাংবাদিক, রাজনীতি সচেতন, তারা এটার আলামত বুঝতে পারবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪