মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়েদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও তেঁতুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। এসময় তিনি অনুষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ মোল্লাহাট কল্যাণ সমিতির সভাপতি মো. মোরশেদ উদ্দিন মিয়া, মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহ সভাপতি আব্দুল্লাহ ফারুক, সমাজসেবক নাসির মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিপোর্টার্স২৪/বাবি