| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১১:২১:২২:পূর্বাহ্ন  |  ৮৮৩৫৫২ বার পঠিত
টাঙ্গাইল মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন আটক
ছবির ক্যাপশন: টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম রায়হান কবির ইমন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল চত্বরে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্তকে অবরুদ্ধ রাখেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় পুলিশ ইমনকে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে সরাসরি নিয়ে যায়। হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪