| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার শিশু নিহত, চালক গুরুতর আহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১১:৪৩:৪২:পূর্বাহ্ন  |  ৮৬৭৭৬৬ বার পঠিত
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার শিশু নিহত, চালক গুরুতর আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় ১০ বছর বয়সী শিশু আফরিন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক রাজু গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক শহরের এলজিইডি কার্যালয়ের সামনে অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা আফরিন ও রাজু গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত রাজুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহত আফরিন ছিলেন এলজিইডি সংলগ্ন এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে এবং শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার প্রভাবে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, ড্রাম ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে যায়।

শিশুটির পরিবার দ্রুত দোষী চালককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ড্রাম ট্রাক শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪