| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৪:৪৯:৫৮:অপরাহ্ন  |  ৮৮২৪৭৭ বার পঠিত
ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ

নোয়াখালী প্রতিনিধি: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করে, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। তিনি বলেন, একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগবে। প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক রয়েছে, তাই প্রবাসীদের দেওয়া ব্যালটে কোন প্রতীকে ভোট দেওয়া হয়েছে তা এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে অধীর আগ্রহ কাজ করছে। এই আগ্রহকে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে রূপ দিতে হবে, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা যায়, দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান করে। সবাই যেন নিজের ভোটারকে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে আসতে পারে—এতে কোনো বাধা নেই। তবে কেউ যেন নির্বাচনে কাউকে বাধা দিতে না পারে, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশের অভ্যন্তরে—এই দুই ভাগে বিভক্ত হবে। প্রবাস থেকে আসা ভোট ডাক বিভাগ সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেবে। আর দেশের ভেতরে দেওয়া পোস্টাল ব্যালট স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তারা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিবেশ ও গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪