| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৫:৫৭:৫৫:অপরাহ্ন  |  ৮৮৪৩৬৯ বার পঠিত
জয়পুরহাটে নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ও বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।

চলমান নির্বাচনী প্রচার-প্রচারনার ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার আগে সদর উপজেলার পুরানাপৈল বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও রাতে শহরের বৈরাগীর মোরে বিএনপি'র অফিস উদ্বোধন করা হয়েছে। 

পুরানাপৈল ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামসুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ্যাড. তানজীর আল ওহাব,  জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সামস্ মতিন, কমিটির ওয়ার্ড সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

এছাড়াও জয়পুরহাট শহরের বৈরাগীর মোর এলাকায় বিএনপির অফিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন জেলা বিএনপির সাবেক সহ - সভাপতি এডভোকেট তানজির ওহাব, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল আমিন, সবুজ ও বিএনপি নেতা ফজলে বিন রয়েল, স্থানীয় ওয়ার্ড বিএনপি'র সভাপতি জহুরুল হক, সহ নেতৃবৃন্দরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪