| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় দেড় লাখ টাকাসহ তিন ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৬:৩২:২৪:অপরাহ্ন  |  ৮৫৮৭৩৩ বার পঠিত
ভাঙ্গায় দেড় লাখ টাকাসহ তিন ডাকাত গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ভিডিও চিত্র থেকে সনাক্ত করার মধ্যে দিয়ে আন্তজেলা ডাকাত চক্রের সদস্য  পেশাদার তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ। 

ডাকাত সদস্যরা হলেন, চাঁদপুর জেলার ষোলঘরের মিজান বেপারির ছেলে ফারুক হোসেন, বরিশাল বাবু গঞ্জের মৃত নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর ও ঢাকার জুরাইন এলাকার বাবুল মিয়ার ছেলে ডাকাত সদস্য কসাই মোবারক হোসেন।  গ্রেপ্তারকৃত তিনজনই  পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু থানা চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন। 

গণমাধ্যম কর্মীদের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন, ভাঙ্গা উপজেলার হাইওয়ে সড়ক পথে বিভিন্ন সময়ে সংবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর গাড়ি ডাকাতি করে আসছিল। স্থানীয় থানা পুলিশ সতর্ক অবস্থান নিয়ে ডাকাত চক্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে টহল জোরদার করেন। 

দুদিন আগে মাদারীপুরের  রাজৈর থানার ওবায়দুর শেখ পাবনার ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে তিনটি গরু কিনে একটি পিকআপ গাড়ি করে রাতের বেলায়  বাড়িতে ফিরতে ছিলেন। পথিমধ্যে ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর পিকআপ গাড়ি ডাকাতি করে পালিয়ে যায়। পরে তিনি ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

ভাঙ্গা থানায় মামলা হওয়ার পর এসআই মশিউর রহমান ও মোশাররফ হোসেন ও মিজানুর রহমান তিন অফিসারসহ সঙীয় পুলিশ সদস্যরা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে পদ্মা সেতুর টোলের ভিডিও চিত্র ও উন্নত প্রযুক্তির ব্যবহার করে ডাকাতির ঘটনার অনুসন্ধান চালায়। পরে পেশাদার তিনজন ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতির একটি গরু, জবাই করা আরও দুটি গরুর ২৫ কেজি মাংস ও মাংস বিক্রির নগদ দেড়লাখ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দুটি বিগব্লরো পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল জানান।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪