| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সাফল্য, মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৭:৩৭:৪৯:অপরাহ্ন  |  ৮৫১৪৭৫ বার পঠিত
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সাফল্য, মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।‎

‎সোমবার (২৬ জানুয়ারি) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।‎

‎বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল জাতীয় সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট। ‎প্রথম অভিযান ২৬ জানুয়ারি সকাল ৮ টায়  মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ৩৪ বোতল ভারতীয় মদ এবং ৯৫ বোতল নিষিদ্ধ সিরাপ (Win Cerex ও Fairdyl) উদ্ধার করা হয়।

‎দ্বিতীয় অভিযান একই দিন সকাল ১০ টায় শ্যামকুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাইলবাড়িয়া গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে ৪৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎তৃতীয় অভিযান গত ২৫ জানুয়ারি রাত ২০:৪০ ঘটিকায় জীবননগর বিওপি এলাকায় অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

‎চতুর্থ অভিযান ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজাপুর বিওপি এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি আম বাগান থেকে ৫২৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

‎বিজিবি জানায়, প্রতিটি অভিযানেই মাদক ও ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফলে এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় বা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

‎সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪