| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা, ৪ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৭:৪৮:০৮:অপরাহ্ন  |  ৮৬৬৯০৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা, ৪ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে 'মেসার্স মুন্সি ব্রিকস' নামের ওই ভাটাটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ভাটা কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে বসতি ও ফসলি জমি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল মুন্সি ব্রিকস। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাঈম আশরাফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.তামিম হাসান।

ম্যাজিস্ট্রেট মো.নাঈম আশরাফ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ওই ভাটাটির কোনো বৈধ নথিপত্র ছিল না। এ কারণে ভাটাটি ভেঙে ফেলার পাশাপাশি ৪ লক্ষ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়া ভাটায় মজুদ রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট পানি দিয়ে ও ভেকু দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান বলেন, "পরিবেশ দূষণ রোধ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪