| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষক অপহরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ২৩:০০:৫৩:অপরাহ্ন  |  ৮৬৬০৫২ বার পঠিত
টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষক অপহরণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি ডাকাতদল;এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন,হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।

স্থানীয় বাসিন্দা খায়রুল আমিন জানান, মঙ্গলবার দুপুরে কয়েকজন কৃষক মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজে গেলে হঠাৎ সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। পরে বিষয়টি অপহৃতদের পরিবার ও প্রশাসনকে জানানো হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ছয়জন অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪