বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের কাছারি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
যাত্রাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমসের আলী মোহন, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন, এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিরুদ্ধে দলীয় পরিচয়ে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।