| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে হাইড্রোলিক হর্ণ নিয়ন্ত্রনে অভিযান: ৪টি হর্ণ জব্দ, জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ২৩:৪২:৫৪:অপরাহ্ন  |  ৮৬৭৫৬০ বার পঠিত
চট্টগ্রামে হাইড্রোলিক হর্ণ নিয়ন্ত্রনে অভিযান: ৪টি হর্ণ জব্দ, জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে তিনটি গাড়ি থেকে মোট চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। পাশাপাশি চার হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক রুম্পা সিকদার ও পরিদর্শক মোঃ মনির হোসেন। অভিযান চলাকালে সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহ্রীম সৌরভ, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মোঃ সামসুজ্জামান, স্টোর কিপার অন্তর সাহা এবং মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অভিযানকালে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪