| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০০:২১:০৮:পূর্বাহ্ন  |  ৮৮৩৩৬০ বার পঠিত
বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সদস্য এ্যাড. আসাদুজ্জামান আসাদ ও মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট পৌরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য রনি মিনা ও যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪