| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০৮:১৯:৩৭:পূর্বাহ্ন  |  ৮৬৬৬৭১ বার পঠিত
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

বেনাপোল প্রতিনিধি: দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রমের জন্য ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিস্ফোরক বোঝাই আটটি ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য আমদানি করা এসব বিস্ফোরক দ্রব্য বর্তমানে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তার আওতায় সংরক্ষণ করা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।

তিনি আরও জানান, কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকগুলো খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপদভাবে খালাস কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানি ও পরিবহনের পুরো প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকবে, যাতে কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি না হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪