| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১২:৪০:৩৮:অপরাহ্ন  |  ৮৭৯৪৯০ বার পঠিত
বোয়ালমারীতে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিব মোল্যা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের বেলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা একই ইউনিয়নের বেলজানি ও কুটিরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মহম্মদপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী রাকিব মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন শিপন শেখ ও জাকারিয়া মোল্লা। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ট্রাক ও চালককে থানা হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ট্রাক-নসিমন সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক ও চালক থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪