| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি প্রার্থীর চীনা স্ত্রী ভোট চাচ্ছেন ধানের শীষে, দিচ্ছেন বাংলায় বক্তব্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৪:৩৭:৫৪:অপরাহ্ন  |  ৮৫৪৫১৯ বার পঠিত
বিএনপি প্রার্থীর চীনা স্ত্রী ভোট চাচ্ছেন ধানের শীষে, দিচ্ছেন বাংলায় বক্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও ভাঙা ভাঙা বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও।

বুধবার (২৮শে জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর ৩ আসনের গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ধানের শীষে ভোট চাইতে দেখা গেছে। এ সময় উৎসুক নারী-পুরুষের ভিড় করতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা মতিয়ার রহমান বলেন, তাকে দেখে এগিয়ে আসছে সব বয়সী নারী-পুরুষ। এখন থেকে তিনি বিভিন্ন ইউনিয়নে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন এবং মহিলাদের উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে আলোচনা করবেন।

গতকাল মঙ্গলবারও আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন জাকির হোসেন সরকার। ৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে ভাঙা বাংলায় তাঁর স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়। গতকাল রাতে জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করেন। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪